
কথা২৪ । বরিশাল প্রতিনিধি
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে একটি উদ্বেগজনক ঘটনা সংঘটিত হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান এবং উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন শিক্ষার্থী।
দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, দুপুরের দিকে ক্লাস চলাকালীন হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যে বিদ্যালয়ের ভবনের ওপর বজ্রপাত হলে শ্রেণীকক্ষে অবস্থানরত সাতজন ছাত্রী আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাদের পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীদের তালিকা হলো- অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা আক্তার, সুমাইয়া ও মীম আক্তার, সপ্তম শ্রেণির জান্নাত, নবম শ্রেণির আফরোজা আক্তার এবং সুমাইয়া আক্তার।
তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজন শিক্ষার্থী বাড়ি ফিরে গেলেও, অন্য পাঁচজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে, একই সময়ে মেহেন্দিগঞ্জের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বজ্রপাতের ফলে আটজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে উঠেছে এবং অভিভাবকদের ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে, বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজামুল হক।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান জানিয়েছেন, বজ্রপাতের শব্দে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। কিছু শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে, তবে এখনও কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।